সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: ইসরায়েল

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এ হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে যুক্ত করা হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এতে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইরানের এই পরিকল্পনার সন্ধান পেয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর অবৈধভাবে দখল করে রাখা ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে ওই সময় তারা ইরান বা হিজবুল্লাহকে এ বিষয়ে অবহিত করেনি। এর পরিবর্তে নিজেদের উদ্যোগেই হামলা চালায় হামাস।

হামাসের ওই হামলার সময় হিজবুল্লাহ ও ইরান একসঙ্গে সমন্বিত হামলা চালায়নি—এ বিষয়টিও এবার বিবেচনায় নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আরব গণমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে, ইরান এখন ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে একাধিক ফ্রন্ট খুলতে চায়। অর্থাৎ একই সময়ে বিভিন্ন দিক থেকে ইসরায়েলের ওপর হামলা চালানো হবে।

ইরানের বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুর্দস ফোর্সের কর্মকর্তারা সম্প্রতি হিজবুল্লাহ, হুতি এবং ইরাকি মিলিশিয়াদের কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উত্তেজনা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.