১ পয়সা লভ্যাংশ দেবে আমরা নেটওয়ার্কস

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ১ পয়সা করে লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৩ পয়সা আয় হয়েছে। আগের বছর ২ টাকা ৪৬ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ১৪ পয়সা।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, ভেন্যু ও রেকর্ড তারিখ এখনো নির্ধারণ করেনি। তবে ২৪ সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.