ইরান যুদ্ধের মধ্যে মার্কিন অস্ত্রভান্ডারের সংবেদনশীল তথ্য প্রকাশ; বিদেশি গোয়েন্দা সংস্থার হাতে তথ্য যাওয়ার আশঙ্কাও খতিয়ে দেখা হচ্ছে
ইরানের সঙ্গে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও সীমিত মজুতের অস্ত্র ব্যবহারের তথ্য গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর পেন্টাগনে শুরু হয়েছে ব্যাপক অভ্যন্তরীণ তদন্ত। তথ্য ফাঁসের উৎস শনাক্ত করতে সামরিক বাহিনীর কয়েক ডজন শীর্ষ কর্মকর্তার পলিগ্রাফ পরীক্ষা নেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।
চলতি গ্রীষ্মে নেওয়া এসব পরীক্ষায় ইউএস সেন্ট্রাল কমান্ডসহ বিভিন্ন কমব্যাট্যান্ট কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাতীয় নিরাপত্তা ও গোপন তথ্য ব্যবস্থাপনার পাশাপাশি গণমাধ্যমে তথ্য ফাঁসের সম্ভাব্য সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, এত বড় পরিসরে একই সময়ে এতসংখ্যক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার পলিগ্রাফ পরীক্ষা নেওয়া অত্যন্ত বিরল। তবে পরীক্ষায় অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে কেউ তথ্য ফাঁসের সঙ্গে জড়িত থাকার বিষয়ে ব্যর্থ হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই কর্মকর্তা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.