দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ আগস্ট থেকে ০৫ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে অবস্থান করেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২০ দশমিক ৫৯ শতাংশ বা ৫ টাকা ৬ পয়সা কমেছে।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৭৩ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৫৬ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রিলায়েন্স ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তুং হাই নিটিং, মেঘনা পেট, গ্রামীণ ওয়ান স্কিম টু, মেঘনা কনডেন্সড মিল্ক, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.