দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ আগস্ট থেকে ০৫ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম কটন মিলস লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ৯৪ শতাংশ বা ৩ টাকা ৩০ পয়সা বেড়েছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় থাকা নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ১৫ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৫৪ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সাফকো স্পিনিং, নিটল ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মালেক স্পিনিং এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.