দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৪ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১১১ জন মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৩২ জনে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন, দক্ষিণ সিটিতে একজন, চট্টগ্রাম বিভাগে একজন ও খুলনা বিভাগে একজন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.