মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

চলতি সপ্তাহে নতুন করে শুরু হওয়া সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর নৌবাহিনীর অন্তত ছয় সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের চালানো একাধিক হামলায় ইরানের নৌবাহিনীর ছয় সদস্য নিহত হন। তবে কোন নির্দিষ্ট স্থানে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীর চালানো হামলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে ইসলামিক রেভোলিউশনারি গার্ড বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।

এ ছাড়া উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ইরানি কর্মকর্তারা হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনাতেও যুক্তরাষ্ট্রের হামলাকে দায়ী করেছেন।

নৌবাহিনীর নিহত ছয় সদস্য খুজেস্তানে নিহত হিসেবে সরকারের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা সাতজনের মধ্যে ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.