বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে করপোরেট সামাজিক দায়বদ্ধতার তহবিলের অর্থ নিয়ে ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর আসামি হলেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে মামলাটির অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন ব্যাংকে থাকা শত শত কোটি টাকার হিসাব এবং অনিয়ম সংশ্লিষ্ট বিষয় অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান পর্যায়ে আদালতের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন অবরুদ্ধ করা হয়।
২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা বিপুল পরিমাণ অর্থ এবং এসব অর্থের লেনদেনে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানের অংশ হিসেবে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের লেনদেন অবরুদ্ধ করা হয়।
অর্থসূচক/


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.