সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৬২ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, ডিএসইএস সূচক ২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৮ দশমিক ০১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ৭২০ কোটি ৯২ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ২৩ কোটি ৪৮ লাখ ২৬ হাজার ২৫৪টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেন হয়েছে ১৯ লাখ ৭৭ হাজার ৬৭ বার।
আজ লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৭ টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২২৬ টির এবং ৩৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.