হরমুজ প্রণালি দিয়ে ‘রেকর্ড পরিমাণ’ তেল রপ্তানির দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস রাইট সিএনবিসিকে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি প্রতিদিন এক কোটি ৭০ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে, যেটি গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটি রেকর্ড।

রাইট বলেন, মার্কিন সামরিক বাহিনী তেল ট্যাংকারগুলোকে প্রণালি পার হতে সহায়তা করায় ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখার ক্ষমতা হারাচ্ছে।

তবে তিনি এটিও বলেছেন, তেহরান এখনো কিছুটা ব্যাঘাত ঘটাচ্ছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে তেহরান হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করে রেখেছে। এই জলপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.