যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চার জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। অভিযোগ অনুসন্ধানে এরইমধ্যে ৪ সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে বলেও জানা গেছে। বিশেষ টিমটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম।
অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদক সূত্র বলছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ মোট চার জনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.