ডিএমপির উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এসব পদায়ন করা হয়।
ডিএমপি সদর দপ্তরের এক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সুপারনিউমারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নাজমুল আলমকে উপপুলিশ কমিশনার সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে।
অপরদিকে, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এ এম ফজল-ই-খুদাকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোয়েন্দা-মিরপুর বিভাগ ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মাসুদ রানাকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (কোয়ার্টার মাস্টার) এবং সহকারী পুলিশ কমিশনার মো. নাজির হোসেনকে সহকারী পুলিশ কমিশনার (পিএম সেক্রেটারিয়েট সিকিউরিটি-১) হিসেবে পদায়ন করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.