দরবৃদ্ধির শীর্ষে ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৩১ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার ফান্ডটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৬০ শতাংশ। এতে করে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে ফান্ডটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি এমপ্লয়িজ প্রভোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান। ফান্ডটির শেয়ারদর বেড়েছে ৫০ পয়সা বা ৯ দশমিক ২৬ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা বা ৫ দশমিক ৩৬ শতাংশ।

এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এনভয় টেক্সটাইলস লিমিটেড, সামোরিটা হাসপাতাল লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি, সাইহাম কটন মিলস লিমিটেড, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফাস্ট মিউচুয়াল ফান্ড।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.