পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৮০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে। অর্থাৎ প্রতিটি ১০ টাকা মূল্যের সাধারণ শেয়ারের বিপরীতে ১৮ টাকা নগদ লভ্যাংশ এবং প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার দেওয়া হবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৫৪তম বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩৩ টাকা ৭৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৩১ টাকা ১১ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) ২৮০ টাকা ২৪ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬২ টাকা ০৮ পয়সা।
২০২৫-২৬ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ৬৩ টাকা ৭২ পয়সা। আগের হিসাববছরে যা ছিল ৫২ টাকা ৯১ পয়সা।
কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভা আগামী ১৫ অক্টোবর, দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.