সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেঘনা কনডেন্স মিল্ক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ আগস্ট থেকে ২ আগস্ট) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৮ দশমিক ৩০ টাকা।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডসের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা তালিকায় তৃতীয় স্থানে এস্কয়ার নিটের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৭২ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, সায়হাম টেক্সটাইল, জিকিউ বলপেন, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইবিবিএল পার্পেচ্যুয়াল বন্ড ও আমান কটন।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.