নেপালে ১৭ হাজারের বেশি শিশুর জরুরি সহায়তা প্রয়োজন: ইউনিসেফ

আকস্মিক বন্যায় নেপালের ১৭ হাজারের বেশি শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

নেপালে সংস্থাটির প্রতিনিধি অ্যালিস আকুঙ্গা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকার শিশুরা তাদের জীবনকে কার্যত চোখের সামনে ভেসে যেতে দেখেছে এবং অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছে।

তিনি আরও বলেন, যারা বন্যা থেকে বেঁচে ফিরেছেন, সেই শিশুরা এখন রোগব্যাধি, পুষ্টিহীনতা এবং সহিংসতার উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।

আকুঙ্গা জানান যে, ইউনিসেফ মাঠপর্যায়ে সহায়তা প্রদান করে যাচ্ছে, তবে “প্রয়োজনীয় প্রতিটি শিশুর কাছে পৌঁছানোর জন্য” তাদের আরও সম্পদের প্রয়োজন।

সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রাথমিক কার্যক্রম চালিয়ে যেতে সংস্থাটি এক কোটি ৭২ লাখ মার্কিন ডলার অনুদান চেয়েছে। পাশাপাশি তহবিল না পেলে নারী ও শিশুদের জন্য তাদের সেবা “মারাত্মকভাবে ব্যাহত হবে” বলেও সতর্ক করেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.