সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, অনুসন্ধান কার্যক্রমে অংশ নিতে নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং জাতীয় পুলিশের ১৩ হাজারের বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। এছাড়া দিনজুড়ে পরিচালিত ৬৯টি ফ্লাইটের মাধ্যমে ৫৭৩ জনকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, অস্থায়ী ত্রাণশিবির স্থাপন করা হয়েছে এবং আহত নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বালেন্দ্র শাহ বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো প্রাণ রক্ষা করা, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদান করা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.