বাটিক এয়ারের প্রিমিয়াম গ্রাহকরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইবিএল স্কাইলাউঞ্জ ব্যবহার করতে পারবেন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভ্রমণের পূর্বে বাটিক এয়ারের বিজনেস শ্রেনীর যাত্রী ও লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা ‘ইবিএল স্কাইলাউঞ্জ’ ব্যবহারের সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি ঢাকায় এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং বাটিক এয়ারের স্টেশন ম্যানেজার প্রদীপ কুমার দে। অনুষ্ঠানে বাটিক এয়ারের কমার্শিয়াল বিভাগ প্রধান বিপ্লব চক্রবর্তী, ইবিএল রিটেইল অ্যালায়েন্সের সিনিয়র ম্যানেজার ইসমাইল হোসেন তামাল এবং রিলেশনশিপ অফিসার মো. ইকবাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.