সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির ৪৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রীমের ১৫ কোটি ৪৮ লাখ টাকার।
১২ কোটি ০৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এম এল ডাইং, ব্র্যাক ব্যাংক, ডমিনেজ, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল ও আইপিডিসি ফাইন্যান্স।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.