সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৫ দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯৬পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৫ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৪ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ০৮ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬৯ কোটি ১১ লাখ টাকা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.