গুলশানে স্পা সেন্টারে অভিযান, গ্রেফতার ২২

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীর গুলশান-২ এলাকায় একটি সেন্টারে অভিযান চালিয়েছে ১৯ নারী ও তিন পুরুষসহ মোট ২২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গুলশান প্লাটিয়াম মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ডায়মন্ড স্পা সেন্টারে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নাজমা খাতুন (২৬), সাথি ইসলাম (২০), রাবেয়া বসরি (২৫), মদিনা খাতুন (২৩), কনা আক্তার ওরফে তাবাসসুম (৩২), শান্তা আক্তার (২৭), ফাহমিদা তিশা (২১), হুমায়রা হোসেন টিনু (২৩), শামিমা আক্তার (২৬), রুপা আক্তার চাঁদনি (২৮), মায়া আক্তার (২৭), নুপুর আক্তার কথা (৩৫), সুরভি আক্তার হাসি (২২), রুনা (২৪), রুজি (২৪), ইতি (২৬), সায়ফা (২২), লিমা (২৮), ইফতিদা রহমান চৌধুরী (২৫), মাসুম (২৬), মো. সুমন (৪০) ও নাজির আহম্মেদ (৪২)।

এর আগে ১৯ আগস্ট দিবাগত রাতে রাজধানীর দুটি স্পা সেন্টার- ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুনে’ অভিযান চালানো হয়। ওই অভিযানে ৫৩ জনকে আটক করা হয়েছিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.