সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির ৩৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের ২৫ কোটি ৭১ লাখ টাকার।
আর ২৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, মালেক স্পিনিং মিলস্ পিএলসি এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.