মার্কেন্টাইল ব্যাংকের শরী’আহ সুপারভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র শরী’আহ সুপারভাইজারি কমিটির ২২তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

কমিটির চেয়ারম্যান ও প্রখ্যাত শরী’আহ স্কলার প্রফেসর ড. আবু ইউসুফ, মো. নেহার উদ্দিনের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মোহাম্মদ জাকারিয়া এবং প্রফেসর ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম এবং ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সরকারসহ শরী’আহ সেক্রেটারিয়েট ও ইসলামী ব্যাংকিং ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় ব্যাংকের শরী’আহ-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অর্থসূজক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.