এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক তদারকি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসিতে ‘ঝুঁকিভিত্তিক তদারকি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা শনিবার (২২ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

আজ ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীরের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের তদারকি নীতি ও সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুর রব এবং ব্যাংক তদারকি বিভাগের-৫-এর অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

কর্মশালায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়াসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জরা সরাসরি ও অনলাইনে উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.