দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬ আগস্ট থেকে ২০ আগস্ট) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩ দশমিক ২৬ শতাংশ।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিলস মিলস। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মালেক স্পিনিং, বেক্সিমকো, সায়হাম টেক্সটাইল, সমরিতা হসপিটাল, এমএল ডাইং, এনভয় টেক্সটাইল এবং সামিট পোর্ট।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.