বঙ্গভবনে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমধাস্থিলে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিস্থলে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।
এর আগে বেইলি রোডের মিনিস্ট্রি মসজিদে জুমার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মুসল্লিদের সঙ্গে হাত মেলান তিনি।
এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা সবাই ভালো থাকবেন, দেশের মানুষ যেন ভালো থাকে।’
উল্লেখ্য, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.