যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী জর্জ ওয়াশিংটন বুধবার মধ্যপ্রাচ্যে সেন্টকমের দায়িত্বাধীন এলাকায় এবং ইরানের নিকটবর্তী অঞ্চলে প্রবেশ করেছে।
সেন্টকম এক্সে জর্জ ওয়াশিংটনের ডেকের একটি ছবি প্রকাশ করে লিখেছে, জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পূর্বপরিকল্পিত একটি মিশনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনা করছে এবং গতকাল সেন্টকমের দায়িত্বাধীন এলাকায় প্রবেশ করেছে।
গত সপ্তাহে খবর প্রকাশিত হয়েছিল, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ত্যাগ করার পর মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর স্থলাভিষিক্ত হবে।
জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবহরে যোগ দেওয়ার ফলে, এটি হবে ওই অঞ্চলে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী।
এর আগে ইউএসএস আব্রাহাম লিংকন-এ অবস্থানরত পাঁচ হাজার নাবিকের মানসিক স্বাস্থ্য এবং রণতরীটিতে খাবারসহ প্রয়োজনীয় সরবরাহের অবস্থা নিয়ে উদ্বেগের খবর প্রকাশিত হয়েছিল। তবে মার্কিন নৌবাহিনী এবং ডোনাল্ড ট্রাম্প এসব জল্পনা-কল্পনা অস্বীকার করেছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.