সৌদি বিমানবন্দর ও তেলের স্থাপনায় হামলার দাবি হুথিদের

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরাহ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গোষ্ঠীটি সৌদি আরবের ‘সংবেদনশীল’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, এসব হামলা চালানো হয়েছে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমের নজরান শহরের বিমানবন্দর এবং আরামকো কোম্পানির স্থাপনাগুলোয়।

সৌদি আরব এখনো এই খবর নিশ্চিত বা অস্বীকার করেনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.