ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশিসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহতদের মধ্যে ৫ জনই বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে চারজনের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং বাকি একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ছাড়া নিহত অন্য চারজনের মধ্যে একজন ভারতীয় নাগরিক এবং বাকি তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় তথ্য ও সহায়তার জন্য জরুরি হেল্পলাইন চালু করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউমার্কেট এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করা এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের যোগাযোগের সুবিধার্থে সার্বক্ষণিক এই হেল্পলাইন চালু করা হয়েছে। সহায়তার জন্য নিম্নোক্ত নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে-
যোগাযোগ :
মো. ওমর ফারুক আকন্দ
দ্বিতীয় সচিব (রাজনৈতিক)
মোবাইল : +৯১৮২৭৪৮২১৩৫২
হোয়াটসঅ্যাপ : +৮৮০১৭১৭২৯১২৬৬, +৯১৯৯০৩৪২৬১১৯



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.