হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে নোয়াখালী-৬ আসনের এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য (এমপি) পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়েরের তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী ইব্রাহিম খলিল।
বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।
ইব্রাহিম খলিল বলেন, আবদুল হান্নান মাসউদ হলফনামা সম্পর্কে অবগত না হয়ে সই করে হলফনামা দাখিল করেছেন। এটা তিনি নিজে স্বীকার করেছেন। এটা একটা জালিয়াতি। এ জালিয়াতির বিষয়ে উচ্চ আদালতে এসেছি। হলফনামা জালিয়াতির কারণে- কেন আসনটি শূন্য ঘোষণা করা হবে না তা জানতে রুল চাওয়া হয়েছে। রিটে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রনালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.