তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের দেওয়া বিবৃতির ব্যাখ্যা চেয়ে দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি হাজির হয়েছেন।
মন্ত্রণালয়ের মুখপাত্র এবং অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম বিবিসি বাংলাকে বলেন, মিয়ানমার থেকে যে একটা স্টেটমেন্ট ইস্যু হয়েছে সে বিষয়ে আলোচনার জন্য তাকে ডাকা হয়েছে। তবে, এটি তলব নয় শুধু আলোচনার জন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, শনিবার মিয়ানমার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রায় তিন লাখের বেশি মানুষ দেশটির রাখাইন রাজ্যের বাসিন্দা।
রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থীকে দেশে ফেরত নিতে ইচ্ছুক। তাতে রোহিঙ্গা জনগোষ্ঠিকে বাঙালি বলে উল্লেখ করা হয়েছে। এরপরই ঢাকা মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের এই পদক্ষেপ নিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.