উপসচিব পদে ২৭৭ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপন বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হলো।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বড় পরিসরে এটি দ্বিতীয় দফায় পদোন্নতি। এর আগে গত ৯ জুলাই ১৭৯ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.