সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৯ আগস্ট থেকে ১৩ আগস্ট) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

‎‎ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩ দশমিক ৬৮ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ২৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইল, এমএল ডাইং, সামিট পোর্ট, ডমিনেজ স্টিল, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা এবং প্রাইম ইন্স্যুরেন্স।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.