ডিএসইর বাজার মূলধন কমেছে ২৯৯ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৯ আগস্ট থেকে ১৩ আগস্ট) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বাজার মূলধন কমেছে ২৯৯ কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে কমেছে ০ দশমিক ০৪ শতাংশ বা ২৯৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল লাখ ৭ হাজার ৯১৪ কোটি টাকা।

চলতি সপ্তাহে ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২২.৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ। ডিএস-৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৮৮ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ। তবে ডিএসইএস সূচক কমেছে ৩.৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ।

ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৯৮৭ কোটি ৮২ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৭২৭ কোটি ৩৭ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৫ দশমিক ৫৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯৯৭ কোটি ৫৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ১৮১ কোটি ৮৪ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬২টি কোম্পানির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.