লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ৩৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করেছে শার্প ইন্ডাস্ট্রিজ।

এদিন লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম টেক্সটাইল মিলস। কোম্পানিটির ২৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে, ২৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসি।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ,ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা,আই পি ডি সি ফাইন্যান্স, এম.এল ডাইং এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.