বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে টেকনো মেগাপ্যাড ২ উন্মোচন করেছে গ্লোবাল এআই প্রযুক্তি ব্র্যান্ড টেকনো।
বুধবার (১২ আগস্ট) ঢাকায় উন্মোচন করা নতুন এই ট্যাবলেটটি বিনোদন, পড়াশোনা ও দৈনন্দিন কাজের জন্য তৈরি করা হয়েছে। হাই-রেজ্যুলেশন ডিসপ্লে, শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ইন্টেলিজেন্ট এআই ফিচারের সমন্বয়ে মেগাপ্যাড ২ তৈরি করা হয়েছে শিক্ষার্থী, পেশাজীবী এবং কাজ ও বিনোদনের জন্য একটি ডিভাইস খুঁজছেন এমন ব্যবহারকারীদের কথা বিবেচনা করে।
টেকনো মেগাপ্যাড ২-এ রয়েছে ১১ ইঞ্চির ২.৫কে আই-কেয়ার ডিসপ্লে। এর ৯০ হার্টজ রিফ্রেশ রেট স্ট্রিমিং, পড়াশোনা, ব্রাউজিং এবং দৈনন্দিন কাজের জন্য পরিষ্কার ভিজ্যুয়াল ও স্মুথ ইন্টার্যাকশন নিশ্চিত করে। ডিসপ্লেটি ফ্লিকার-ফ্রি এবং লো ব্লু লাইটের জন্য টিইউভি রাইনল্যান্ড সার্টিফায়েড। ফলে দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারে চোখের জন্য তুলনামূলক আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যাবে।
বড় ডিসপ্লে থাকা সত্ত্বেও ট্যাবলেটটির পুরুত্ব মাত্র ৬ দশমিক ৬ মিলিমিটার। সম্পূর্ণ মেটাল বডির এই ট্যাবলেটটি সহজে বহনযোগ্য হওয়ার পাশাপাশি প্রিমিয়াম অনুভূতি দেয়। বিনোদনের অভিজ্ঞতা আরও উন্নত করতে এতে রয়েছে কোয়াড স্টেরিও স্পিকার, যা সিনেমা, গান, গেমিং এবং অনলাইন কনটেন্টের জন্য ইমার্সিভ সাউন্ড সরবরাহ করে।
মেগাপ্যাড ২-এ রয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর। পাশাপাশি রয়েছে ১২৮ জিবি স্টোরেজ এবং সর্বোচ্চ ১২ জিবি র্যাম। এর মধ্যে ৬ জিবি ফিজিক্যাল র্যামের সঙ্গে মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে আরও ৬ জিবি র্যাম যুক্ত করা যায়। ৮২০০ এমএএইচ ব্যাটারির কারণে দীর্ঘক্ষণ পড়াশোনা, কাজ, বিনোদন ও ভ্রমণের জন্য ট্যাবলেটটি ব্যবহার করা যাবে।
উন্নত কর্মদক্ষতার জন্য মেগাপ্যাড ২-এ রয়েছে পিসি-লেভেলের মাল্টি-উইন্ডো সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা একই সময়ে একাধিক অ্যাপ ব্যবহার করতে পারবেন। প্রি-ইনস্টলড ডব্লিউপিএস অফিসের মাধ্যমে ডকুমেন্ট তৈরি ও সম্পাদনার পাশাপাশি প্রেজেন্টেশনও তৈরি করা যাবে। ফলে স্টাডি, অনলাইন লার্নিং ও অফিস প্রোডাক্টিভিটির জন্য ট্যাবলেটটি আরও কার্যকর হবে।
টেকনো এআই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এতে রয়েছে এআই স্ন্যাপমেমো, মাইন্ডহাব, এআই লার্নিং, এআই ট্রান্সলেশন, ফটো-ভিত্তিক সমস্যা সমাধান এবং এআই ড্রয়িং বোর্ডের মতো স্মার্ট ফিচার। এসব এআই টুল লার্নিং অভিজ্ঞতা উন্নত করা, তথ্য ব্যবস্থাপনা সহজ করা, সৃজনশীল কাজকে আরও সহজ করা এবং দৈনন্দিন প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে।
ভিডিও কল, বেসিক কনটেন্ট তৈরি এবং ডকুমেন্ট স্ক্যানের জন্য ট্যাবলেটটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ওয়ানলিপ টেকনো ইকোসিস্টেম কানেক্টিভিটির মাধ্যমে বিভিন্ন টেকনো ডিভাইসের মধ্যে দ্রুত ও সহজ সংযোগ স্থাপন করা যায়। ফলে স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য স্মার্ট ডিভাইস সমন্বিতভাবে ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।
টেকনো মেগাপ্যাড ২-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা, ভ্যাট প্রযোজ্য। ট্যাবলেটটি দেশের অনুমোদিত সকল টেকনো আউটলেট ও রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে।
বিস্তারিত তথ্যের জন্য টেকনো বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট অথবা অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো অনুসরণ করা যাবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.