ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাতে সাফল্য, উদ্ভাবন, ব্যবসায়িক উৎকর্ষ ও সামাজিক অবদানের স্বীকৃতি দিতে আয়োজিত ট্যালি এমএসএমই অনার্স-এর পঞ্চম আসরে পাঁচটি ক্যাটাগরিতে ২৫ উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান, উদ্ভাবনী উদ্যোগ, ব্যবসায়িক দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতার জন্য বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ব্যবসায়ী ও শিল্পখাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিআই বাংলাদেশ-এর কান্ট্রি হেড ও দ্য ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর অ্যাডভাইজরি কাউন্সিল মেম্বার অমিত কুমার, ইএসএসএবি-এর সেক্রেটারি জেনারেল জাঈম উদ্দিন মাহমুদ, গাজী গ্রুপ অব কোম্পানিজের এক্সিকিউটিভ ডিরেক্টর আনন্দ চন্দ্র সাহা, গোশেরি—মেড ইন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সাবেরা আদোয়ায়ার, আইডিইএ-এর অপারেশন টিম লিড সিদ্ধার্থ গোস্বামী, ডিবি গ্রুপের হেড অব মার্কেটিং সলিউশনস অ্যান্ড অল্টারনেটিভ সেলস চ্যানেলস এম. সানি আল. এস. ওয়াদ এবং বাংলালিংকের হেড অব মিডিয়া মোহাম্মদ জিহাদ।
এ বছর বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মধ্যপ্রাচ্য ও কেনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ২০ হাজারের বেশি মনোনয়ন জমা পড়ে। সেখান থেকে পাঁচটি পৃথক ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়। ক্যাটাগরিগুলো হলো—ওয়ান্ডারওম্যান, বিজনেস মায়েস্ত্রো, টেক ট্রান্সফরমার, চ্যাম্পিয়ন অব কজ এবং নিউজেন আইকন।
ওয়ান্ডারওম্যান
নারী উদ্যোক্তাদের নেতৃত্বে পরিচালিত এবং সমাজ ও ব্যবসায় উল্লেখযোগ্য প্রভাব তৈরি করা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয় ওয়ান্ডারওম্যান ক্যাটাগরিতে। এ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন শাইনজ টু-এর শানবেহা সুলতানা, সোজার-এর সোনিয়া নাজনীন, মজির বন্ধু-এর তাওহিদা শিরোপা, লিমা কুতুর-এর আরশলিমা আক্তার এবং রংগন বুটিক অ্যান্ড ক্রাফটস-এর মোছাম্মৎ শারমিন আক্তার।
বিজনেস মায়েস্ত্রো
ব্যবসায়িক দূরদর্শিতা, নেতৃত্ব এবং ধারাবাহিক সাফল্যের জন্য উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়া হয় বিজনেস মায়েস্ত্রো ক্যাটাগরিতে। এ ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন সায়ান বিজনেস-এর নিয়াজ আহমেদ, আল রেজা লিমিটেড-এর মো. আমিনুল হক তানভীর, বিএনএসএল গ্রুপ-এর টি.এম. আলী হায়দার, অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড-এর সালাম হোসেন চৌধুরী এবং পলি ডেভিলস-এর মোহাম্মদ জহির হোসেন।
টেক ট্রান্সফরমার
প্রযুক্তির কার্যকর ব্যবহার ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ব্যবসায়িক দক্ষতা ও প্রবৃদ্ধিতে অবদানের জন্য টেক ট্রান্সফরমার ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন পায়ে প্লাস্টিকস-এর সামির আহমেদ, প্যারাগন গ্রুপ-এর মঈনুর রহমান, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেড-এর ইয়ামিন ফারুক, এলিয়াস অ্যাসথেটিক লিমিটেড-এর মাহবুবুর রহমান এবং ডেটা এজ লিমিটেড-এর নূর-এ-আলম চৌধুরী।
চ্যাম্পিয়ন অব কজ
সমাজ ও পরিবেশে ইতিবাচক পরিবর্তনে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয় চ্যাম্পিয়ন অব কজ ক্যাটাগরিতে। এ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন মাগুরা গ্রুপ-এর মোস্তফা আজাদ মহিউদ্দিন, অ্যাপেক্স হোল্ডিংস-এর জহুর আহমেদ, দেশত্রা মেডিকেল প্রাইভেট লিমিটেড-এর তানিমা ফেরদৌসী, এইচ অ্যান্ড আর গ্রুপ করপোরেশন-এর মো. আনামুল হক সাবির, পিএইচডি এবং রূপান্তর-এর রফিকুল ইসলাম রোকন।
নিউজেন আইকন
নতুন প্রজন্মের উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ ও ব্যবসায়িক সম্ভাবনাকে স্বীকৃতি দিতে এ বছর নতুন করে যুক্ত করা হয়েছে নিউজেন আইকন ক্যাটাগরি। এ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন সানওয়ে সফটওয়্যার লিমিটেড-এর শহিদুল ইসলাম, বি.সি. গুপ্তা অ্যান্ড কোম্পানি-এর বিদ্যুৎ চন্দ্র গুপ্ত, এফসিএ, ইনহেরিট্যান্স ডেভেলপমেন্ট লিমিটেড-এর মো. হাসান, শাটল-এর জাওয়াদ জাহাঙ্গীর এবং এম/এস সানাতা বাই রিফাহ-এর রিফাহ তাসনিয়া স্বর্ণা।
ট্যালি এমএসএমই অনার্স-এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উদ্যোক্তাদের সাফল্য ও অবদানকে বৃহত্তর পরিসরে তুলে ধরার পাশাপাশি তাদের উদ্ভাবন, দৃঢ়তা, ব্যবসায়িক উৎকর্ষ এবং সমাজে ইতিবাচক ভূমিকার স্বীকৃতি দেওয়া হচ্ছে।
বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখা এমএসএমই খাতের সম্ভাবনাময় উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যের গল্প সামনে নিয়ে আসাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা, দৃঢ়তা ও সাফল্য উদযাপনের মাধ্যমে বাংলাদেশের এমএসএমই খাতের আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার অনুপ্রেরণা জোগাচ্ছে ট্যালি এমএসএমই অনার্স।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.