সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে নির্দেশনা

বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই নির্দেশনা দেয়া হয়।

সেখানে বলা হয়েছে- সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহার করতে হবে।অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.