সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বুধবার

পবিত্র আখেরি চাহার সোম্বা বুধবার। আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এ উপলক্ষে ১২ আগস্ট দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে একদিন ছুটি রাখা হয়েছে। সে অনুযায়ী দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে ১২ আগস্ট, বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধীন দেশের সব কলেজ বন্ধ থাকবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.