দর বৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ১২ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৬ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সাউথইস্ট ব্যাংক, বাংলাদেশ ল্যাম্পস, এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল, মিডল্যান্ড ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.