মাইডাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং পিএলসির ‌গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬ – জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬ – জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৮৩ পয়সা সমন্বিত লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত লোকসান হয়েছে ৬ টাকা ২১ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত লোকসান ছিল ৩ টাকা ২৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট দায় ছিল ২৪ টাকা ৮৭ পয়সা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.