সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় কিছুটা কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৪৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৮ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৯০৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৯ টি কোম্পানির, বিপরীতে ১২৯ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.