প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা চেরি ব্র্যান্ডের গাড়ি সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি এবং চেরি ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত পরিবেশক এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জাহেদ হোসেন স্বাক্ষর করেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের কাছ থেকে চেরি ব্র্যান্ডের গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা ও আকর্ষণীয় অফার উপভোগ করবেন। এর ফলে গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে অতিরিক্ত মূল্য সংযোজন হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী, এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস আবু নাসের মোহাম্মদ এবং ডেপুটি ম্যানেজার মো. জাফরুল খান। এছাড়াও প্রাইম ব্যাংক ও এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.