ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি উদযাপন

ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড Euromoney Awards for Excellence 2026-এ “Best Securities Services in Bangladesh” পুরস্কার অর্জন করেছে। বাংলাদেশের পুঁজিবাজারে ভালো সেবা, দক্ষতা এবং গ্রাহকদের আস্থার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি এই আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

২০২৫ সালে UCB Stock Brokerage Limited, Euromoney Awards for Excellence থেকে “Best Securities House – Bangladesh 2025” এবং “Best Bank for Research – Bangladesh 2025” পুরস্কার অর্জন করে।

পরপর দুই বছরে Euromoney-এর তিনটি পুরস্কার পাওয়া ইউসিবি স্টক ব্রোকারেজের জন্য একটি বড় অর্জন। এটি প্রতিষ্ঠানটির সেবার মান, গবেষণার দক্ষতা এবং গ্রাহকদের প্রতি দায়িত্বশীলতার স্বীকৃতি।

নতুন এই অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসির চেয়ারম্যান শরীফ জহির, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামদুদুর রশীদ এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহমাত পাশা। এ ছাড়া ইউসিবি ও ইউসিবি স্টক ব্রোকারেজের বিভিন্ন বিভাগের প্রধান এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.