ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনার ঘোষণা, বিশ্ববাজারে তেলের দামে পতন

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আশায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আলোচনার ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন দেখা গেছে।

সোমবার (০৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইরানের অবকাঠামোর ওপর পরিকল্পিত মার্কিন হামলার সিদ্ধান্ত বাতিলের পর অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারেরও বেশি কমেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪.০৮ ডলার বা ৪.৬৪ শতাংশ কমে ৮৩.৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ৪.০১ ডলার বা ৪.৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০.৬৬ ডলারে দাঁড়ায়।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ইরানে পুনরায় হামলা শুরু করলে এবং ওমান সংলগ্ন এলাকায় ইরানের বাহিনী বেশ কয়েকটি ট্যাংকারে আক্রমণ চালালে উভয় ধরনের তেলের দাম ২০ শতাংশেরও বেশি বেড়েছিল।

তেলের দাম কমার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা যায়। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার ০.৫ শতাংশ, নাসডাক ফিউচার ০.৮ শতাংশ এবং ইউরোপীয় ফিউচার ০.৭ শতাংশ বেড়েছে।

তবে এশিয়ার শেয়ারবাজারে চাপ ছিল। জাপানের নিক্কেই সূচক প্রায় ২ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ৪ শতাংশের বেশি কমেছে। জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এমএসসিআই সূচকও প্রায় ১ শতাংশ নিচে নেমেছে।

জাপানি ইয়েন ডলারের বিপরীতে প্রায় ০.৫ শতাংশ শক্তিশালী হয়ে ডলারপ্রতি ১৫৬ দশমিক ৪৭ ইয়েনে দাঁড়িয়েছে।

এদিকে, তেলের দাম কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলনও কমেছে। এটি ৩.৭ বেসিস পয়েন্ট কমে ৫.২৩৮ শতাংশে নেমে এসেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.