সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আন্দোলন কর্মসূচি ঘোষণার পর যোগদানের তারিখ এগিয়ে আগামী ১ অক্টোবর নির্ধারণ করেছে সরকার।
রবিবার (২ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।
আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে পাঠানো হবে।
শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ করা ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান আগামী ২৯ অক্টোবর। পদায়নের পর এসব শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
মন্ত্রণালয়ের ঘোষণার পর গতকাল রাতেই (২ আগস্ট) সকাল ১১টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তারা দাবি করেন, এ মাসের মধ্যেই তাদের যোগদানের তারিখ প্রদান করতে হবে। শনিবার রাতের মধ্যেই অফিস-আদেশ জারি করতে হবে। তা না হলে পূর্ব ঘোষিত লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা।
আন্দোলন কর্মসূচি ঘোষণার পর রবিবার শিক্ষকদের যোগদানের তারিখ সংশোধন করে অফিস আদেশ জারি করা হলো।
প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (পার্বত্য তিন জেলা ছাড়া) একযোগে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়। এত উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এতে জেলাভিত্তিক উত্তীর্ণের তালিকা প্রকাশ করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.