সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
রোববার (২ আগস্ট) প্রথম কর্মদিবসে নবনিযুক্ত ২৬৬ জন আইন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেন তিনি।
দিনের কার্যক্রম দোয়ার মাধ্যমে শুরু হয়। এ সময় অ্যাটর্নি জেনারেল নবনিযুক্ত আইন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আইন কর্মকর্তাদের দৃঢ় অবস্থান রাখতে হবে বলেও তিনি নির্দেশনা দেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.