ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে।
শনিবার (১ আগস্ট) হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মারা যাওয়া শিশুর বয়স ১০ মাস। তার বাড়ি নেত্রকোণা জেলায়। হাম উপসর্গ এবং শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে গত ২৮ জুলাই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন ৩১ জুলাই সকালে শিশুটি মারা যায়।
হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে এখানে ৮৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ১৩ জন শিশু।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.