সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ৩৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, একমি পেস্টিসাইড লিমিটেড, আইটি কনসালটেন্টস লিমিটেড, সায়হাম কটন মিলস, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.