পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৬৪ পয়সা আয় হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৩ টাকা ৩৬ পয়সা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.